গৌরনদী (বরিশাল) সংবাদদাতা : বরিশালের গৌরনদী প্রবাসী স্বামী মনির হাওলাদার এর সাথে ঝগড়া করে দ্বিতীয় স্ত্রী রুনা বেগম (২৫)বিষ পানে আত্মহত্যা করেছেন। স্থানীয় সূত্রে জানা যায় গৌরনদী উপজেলা ডিমের পার গ্রামে দুবাই প্রবাসী মোঃ মনির হাওলাদার তার প্রথম স্ত্রীর কোন সন্তান না হওয়ায় গত সাত মাস পূর্বে ঢাকায় গার্মেন্টস কর্মী রুনা বেগমকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন প্রথম স্ত্রী কে তার বাবার বাড়ি পাঠিয়ে দেন, দ্বিতীয় স্ত্রী রুনাকে নিজ বাড়িতে মায়ের কাছে রেখে দুবাই চলে যান। ২৯ সেপ্টেম্বর রুনা তার স্বামী মনিরের সাথে মোবাইলে অনেক সময় বাগবিতান্ডা করে একপর্যায়ে ঘরের দরজা বন্ধ করে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন বাড়ির লোকজন তাকে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে মঙ্গলবার ভোররাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা রুনা বেগম মারা যায়।
গৌরনদী মডেল থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম জানান খবর পেয়ে হাসপাতাল থেকে রুনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।