পঞ্চগড়ের দেবীগঞ্জে মোকলেছার রহমান (৩২) নামে এক ব্যাবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন) সকালে দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের ধনমন্ডল ঢাকাইয়াপাড়া এলাকার ওই ব্যাবসায়ীর বাড়ির পাশের বাঁশ বাগান থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

পরে নিহতের মরদেহ প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানায পুলিশ।

নিহত মোকলেছার ওই এলাকার শাহাবুদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ব্যাবসায়ী।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ধনমন্ডল ঢাকাইয়া পাড়া এলাকায় তার এক আত্মীয় বাঁশ বাগানের পাশে ছাগল বাঁধতে গিয়ে মোকলেছার মরদেহ দেখতে পান ।

পরে তার চিৎকারে ছুটে আসেন আশপাশের মানুষ। খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।