রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুবছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার মাথাভাঙা গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু দুটি হলো- ওই গ্রামের রুহুল আমিনের শিশুকন্যা কারিমা খাতুন ও মো. রাব্বুলের ছেলে মো. রাফি। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগ থেকে এ তথ্য জানা গেছে। হাসপাতাল সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শিশু দুটিকে জরুরি বিভাগে আনা হয়েছিল। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোদাগাড়ী থানার পুলিশ জানায়, সকালে খেলার সময় বাড়ির পাশের ছোট পুকুরে পড়ে যায় শিশু দুটি। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে বলেও জানান তিনি।
গ্রাম-গঞ্জ-শহর
গোদাগাড়ীতে পানিতে ডুবে দু’বছর বয়সী দুই শিশুর মৃত্যু
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুবছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে।