মাধবদী (নরসিংদী) সংবাদদাতা : রোটারি ক্লাব মাধবদীর কলার হ্যান্ডওভার এ্যান্ড ট্যাকওভার অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর মাধবদীতে সম্প্রতি মাধবদীর স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে এই কলার হ্যান্ডওভার এ্যান্ড ট্যাকওভার অনুষ্ঠিত হয়। রোটারি ক্লাব মাধবদী ডি-৬৫ এর ২০২৫-২৬ইং সেশনের জন্য প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন শেখেরচর বাসস্ট্যান্ড জামে মসজিদের সেক্রেটারি রোটারিয়ান এ.কে.এম. ফজলুল হক বাচ্চু (পিএইচএফ) এব সেক্রেটারি নির্বাচিত হয়েছেন ব্রাদার্স ডাইং এর পরিচালক রোটারিয়ান এমদাদুল হক(পিএইচএফ)। এসময় উপস্থিত ছিলেন ইমিডিয়েট পাস প্রেসিডেন্ট মাধবদী স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি আল আমিন ফেব্রিক্সের এমডি রোটারিয়ান মোহাম্মদ আল আমিন রহমান (এমপিএইচএফ), ইলেক্ট প্রেসিডেন্ট, নরসিংদী চেম্বার অব কামার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রোটানিয়ান আব্দুল কাইউম মোল্লা (পিএইচএফ), পাস প্রেসিডেন্ট রোটারিয়ান আলহাজ্ব রফিকুল ইসলাম (পিএইচএফ), ইমিডিয়েট সেক্রেটারি রোটারিয়ান আব্দুল হামিদ (পিএইচএফ), রোটারিয়ান আনোয়ার হোসেন মোল্লা, রোটারিয়ান এমদাদ হোসেন রানা প্রমুখ। মাধবদী এলাকায় বিভিন্ন সামাজিক উন্নয়নে ভূমিকা রেখে আসছে। মানবতার সেবায় সর্বদা দুঃখী অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে উক্ত সংগঠনটি।