বাজিতপুর সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ড শাখার অফিস উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর, নিকলী-বাজিতপুর আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোঃ রমজান আলী।
সম্প্রতি পিরিজপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ড দক্ষিণ পিরিজপুর এলাকায় এই কার্যালয় উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাংবাদিক শামসুল আলম সেলিম, কিশোরগঞ্জ জেলা অমুসলিম শাখা সেক্রেটারি বাবু কৃষ্ণ চন্দ্র বসাক, বাজিতপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফারুক আহাম্মদ, সেক্রেটারি মাওলানা ডাঃ মোবারক উল্লাহ, পিরিজপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ডাঃ হাবিব, সেক্রেটারি আতিকুল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরিজপুর ইউনিয়ন শাখা সভাপতি কামাল হোসেন, জামায়াত নেতা আবু হানিফ সাত নং ওয়ার্ড অর্থ সম্পাদক অবসরপ্রাপ্ত সেনা সদস্য মজনু মিয়াসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন সাত নং ওয়ার্ড সভাপতি রাসেল মিয়া সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি শাহ আলম, অর্থ সম্পাদক অবসরপ্রাপ্ত সেনা সদস্য মজনু মিয়া।