বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের বাজার পশ্চিমপাশের গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা ছিল। সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে বড় বড় গর্তে পানি জমে তৈরি হতো ছোট ছোট জলাশয়। ফলে কনকদিয়া, সূর্যমনি ও মদনপুরা ইউনিয়নের হাজারও মানুষকে বছরের পর বছর ভোগান্তি পোহাতে হতো।
এমন দুর্ভোগের কথা পৌঁছে যায় বাউফল উন্নয়ন ফোরাম ও বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদের কাছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে তিনি ব্যক্তিগত উদ্যোগে ও নিজস্ব খরচে রাস্তা সংস্কারের কাজ শুরু করেন।
গত ১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে সংস্কার কার্যক্রম। এ সময় প্রায় ১০ ট্রলি বালি, ১০ ট্রলি ইটসহ বিভিন্ন নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়। সংস্কার কাজে কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নেন জামায়াতে ইসলামী কনকদিয়া ইউনিয়ন, শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ বিভিন্ন সহযোগী সংগঠনের কর্মীরা। স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা গেছে।
সংস্কার কার্যক্রমে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাউফল উপজেলার শূরা ও কর্মপরিষদ সদস্য এসডি আব্দুল্লাহ শিবলী, কনকদিয়া ইউনিয়ন জামায়াত সভাপতি মাওলানা আব্দুল করিম ফরিদ, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাহমুদুল হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা মনিরুজ্জামান, সহ-সভাপতি সগীরুল ইসলাম, আব্দুল করিম, মো. রাসেলসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন- ড. মাসুদের এমন উদ্যোগ আগামী দিনেও বাউফলের মানুষের উন্নয়ন ও কল্যাণে বড় ভূমিকা রাখবে।