বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন মানুষের জীবনযাত্রার ব্যয় সাধারণ মানুষের সহ্যসীমা অতিক্রম করেছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি মানুষকে দিশেহারা করে তুলেছে। আইনশৃঙ্খলার অবনতির ফলে মানুষ এখন নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন আইনশৃঙ্খলার উন্নতি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধসহ জনদুর্ভোগ লাঘবে কাজ করুন। তিনি বলেন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আর কোন বিভাজন চাই না। সকল বিভক্তি ভুলে অগ্রাধিকার ভিত্তিতে জনগনের কল্যাণে কাজ করতে হবে।

মাওলানা হাবিবুর রহমান ৩০ এপ্রিল বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার মজলিসে শূরার বৈঠকে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

নগরীর বন্দরবাজারস্থ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর হাফেজ আনওয়ার হোসাইন খান, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, জেলা সেক্রেটারী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম ও মাওলানা মাশুক আহমদ, জেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল-হোসাইন প্রমুখ। বিজ্ঞপ্তি