গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেডের কাজ শুরু করার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সম্প্রতি স্থানীয় থানা মোড়ে গোবিন্দগঞ্জ নাগরিক ঐক্য পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সার্জেন্ট আবু রায়হান, মোঃ আব্দুর রাজ্জাক, সৈয়দ মোস্তফা, অয়ন সুলতান,আবু তাহের, শরিফ শুভ,মাকসুদ রহমান ও তানভীর প্রধান প্রমুখ। বক্তারা বলেন, গোবিন্দগঞ্জ উপজেলার বাগদাহ ফার্ম এলাকায় রংপুর ইপিজেড নামে ইপিজেডের সকল প্রশাসনিক কাজ শেষ হয়েছে। গোবিন্দগঞ্জের প্রাণের দাবী ইপিজেড নির্মিত হলে এখানে ২ লক্ষ লোকের কর্মসংস্থান হবে। কিন্তু কতিপয় ষড়যন্ত্রকারী ব্যক্তির বাঁধার কারণে ইপিজেডের কাজ শুরু হচ্ছে না। অথচ গোবিন্দগঞ্জে ২/১ শ’ লোক ছাড়া সবাই চায় এখানে সরকার ঘোষিত ইপিজেড নির্মাণের কাজ শুরু হোক। তারা আরো বলেন, একই সাথে সরকার ঘোষিত ইপিজেড অন্যান্য ইপিজেড নির্মাণের শুরু হলেও গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেড নির্মাণের কাজ এখনো শুরু হয়নি।তাই অনতিবিলম্বে ইপিজেড নির্মাণের কাজ শুরু করা হোক। দ্রুততম সময়ে ইপিজেড নির্মাণ কাজ শুরু না করলে গোবিন্দগঞ্জের আপামর জনতা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে