দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা : দেওয়ানগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে স্থানীয় কামিল মাদরাসা মিলনায়তনে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। দেওয়ানগঞ্জ উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ, বকশিগঞ্জ উপজেলার মনোনিত এম.পি প্রার্থী জননেতা অ্যাডভোকেট নাজমুল হক সাঈদি এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট আছিমুল ইসলাম। আলোচনা করেন আশরাফ হোসেন, হাজী ইসমাইল হোসেন, আতিকুর রহমান, মো. সাব্বির হোসেন সহ প্রমুখ।