নাটোর সংবাদদাতা : নাটোরের নলডাঙ্গায় পিকআপ ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শফি নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। এঘটনায় নয় বছরের আরো শিশু গুরুতর আহত হয়। বুধবার সকালে নলডাঙ্গা উপজেলার বাঁশভাগ পূর্বপাড়া কাশিফুল উলুম মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফি (৭০) উপজেলার বাঁশিলা গ্রামের ইয়ানুছ আলীর ছেলে। এবং আহত শিশু তাজিম (০৯) নিহত শফির শ্যালকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় যে, বুধবার সকালে উপজেলার বাঁশিলা গ্রামের শফি ও তার শ্যালকের ছেলে তাজিমকে নিয়ে ঠাকুরলক্ষীকোল হাটে পেঁয়াজ বিক্রি করে ব্যাটারী চালিত ভ্যানযোগে বাড়ি ফিরছিল। এসময় বাঁশভাগ পূর্বপাড়া কাশিফুল উলুম মাদরাসার সামনে পৌঁছালে বিপরীত থেকে আসা একটি পিকআপ ও ব্যাটরী চালিত ভ্যান গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।