ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী ড. সামিউল হক ফারুকী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ইসলামপুর পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপ কমিটির সাথে সাক্ষাৎ করেন।
সম্প্রতি তিনি পৌর শহরের কৈপতপাড়া, পোদ্দারপাড়া, গোবিন্দবাড়ি, সেনবাড়ি ও হরিসভা মন্দিরে পূজামণ্ডপ পূজা আয়োজকদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর রাশেদুজ্জামান, সেক্রেটারি মো. আবু মুছা, সহকারী সেক্রেটারি আব্দুর রহমান ওমর, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইসলামপুর উপজেলা সভাপতি মো. উজ্জ্বল মিয়া, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি ও জামায়াত মনোনীত পৌর মেয়র প্রার্থী মো. মনির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ড. ফারুকী বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় থাকুক এই প্রত্যাশা করি।
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অনেকে সফরটিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। কৈপতপাড়ার এক পূজা আয়োজক বলেন,তিনি আমাদের খোঁজ নিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন এটাও সৌহার্দ্যের দৃষ্টান্ত। আমরা চাই সব রাজনৈতিক দলই এমন মনোভাব পোষণ করুক।