আমতলী (বরগুনা) সংবাদদাতা : বরগুনার আমতলী উপজেলার বিআরডিবি-র নবনির্বাচিত কমিটির চেয়ারম্যান, মো. ময়নদ্দিন মামুন সহ-সভাপতি মো. রাজিব মৃধা সহ সকল সদস্যদের শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আমতলী পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি কার্যালয়ের সভা কক্ষে বিআরডিবি অফিসার মো. ফিরোজ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত চেয়ারম্যান, উপজেলা যুবদলের সিনিয়ার যুগ্ম আহ্বায়ক মো. ময়নদ্দিন মামুন, বিশেষ অতিথি ছিলেন বিআরডিবি নবনির্বাচিত সহ-সভাপতি মো. রাজিব মৃধা ও বিআরডিব-র নবনির্বাচিত সদস্য মো. রেজাউল মোল্লা, মো. জাহাঙ্গীর হোসেন, মো. মতিয়ার রহমান মতি, মেম্বর, মাহমুদ হোসেন, মো. জালাল হাওলাদার, মোসাম্মৎ ফরিদা ইয়াসমিন, নবনির্বাচিত চেয়ারম্যান, সহ-সভাপতি ও সকল সদস্যদের শপদ বাক্য পাঠ করান বিআরডিবি অফিসার মো. ফিরোজ আলম। শপদ শেষে তাদের সকলকে দায়িত্ব বুঝিয়ে দেন। অনুষ্ঠানে বিআইডিবি সকল সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।