সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা : পাবনার সাঁথিয়া থানা পুলিশ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ২৬ এপ্রিল দুপুরে মাদক সংক্রান্ত অপরাধে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পৌরসভার গোপীনাথপুর গ্রামের লোকমান প্রামাণিকের ছেলে মোঃ শামীম (৩৫), আব্দুল বাতেনের ছেলে মোঃ বাবুল (৩৮) ও বিলমহিষারচর গ্রামের মোঃ শাহজাহানের ছেলে মোঃ সোহেল রানা (২৬)কে
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সারণির ৩৬(৫)ধারা মোতাবেক ৩ জনকে যথাক্রমে ৮ মাসের বিনাশ্রম কারাদ- এবং ৫০০ (পাঁচশত) টাকা অর্থদ- প্রদান করেন।২৫ এপ্রিল রাতে সাঁথিয়া থানার নাগডেমরা ইউনিয়নে মাদক বিরোধী অভিযানে সেলুন্দা গোরস্থান পাড়ার মোঃ জলিল সরকারের ছেলে মোঃ রাকিব ওরফে ফখরুদ্দিন (২১)কে সাঁথিয়া থানার পুলিশ ১০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, মাদক বিরোধী অভিযান আমরা নিয়মিত পরিচালনা করিতেছি। তারই ধারাবাহিকতায় ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদ- ও জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে।