কেশবপুর (যশোর) সংবাদদাতা: কেশবপুর তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন এমেলার উদ্বোধন করেন। উপজেলা কৃষি অফিসার আব্দুল্ল্যাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতে নায়েবে আমীর মাওলানা বেজাউল ইসলাম, পৌর জামায়াতে আমীর জাকির হোসেন, উপজেলা এনসিপি প্রধান সম্রাট হোসেন, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, থানার উপপরিদর্শক ওমর ফারুক প্রমুখ।

যাবজ্জীবন

কলারোয়া (সাতক্ষীরা) : কলারোয়ায় ১০ বছরের এক শিশু ধর্ষণের দায়ে ইব্রাহিম গাজী (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। সোমবার (২০ এপ্রিল) দুপুরে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু বকর সিদ্দিক জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।

ঘটনার বিবরণ মামলার নথি থেকে জানা যায়, ২০২৫ সালের ২৭ মার্চ বিকেলে কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা গ্রামের শিশুটি ইফতারের বাসন মেজে বাড়ি ফিরছিল। পথিমধ্যে পারিখুপি গ্রামের বাসিন্দা ইব্রাহিম গাজী তাকে বিস্কুটের প্রলোভন দেখিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে যায়। সেখানে দরজা বন্ধ করে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করা হলে তার আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে এবং ধর্ষক ইব্রাহিমকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে।

৩ লাশ উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) : কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী পাহাড়ি এলাকায় ধারালো অস্ত্রের আঘাতপ্রাপ্ত অবস্থায় একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়, গত ২০ এপ্রিল রাতে বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী পাহাড়ি এলাকায় ডাকাতদের আস্তানা থেকে তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করা হয়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে আহত অবস্থায় উদ্ধার করা অপর দুইজনকে হাসপাতালে নেয়ার পথে তাদেরও মৃত্যু হয়।

ফেসবুকে কটূক্তি

দিঘলিয়া (খুলনা) : দিঘলিয়ায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় উত্তেজনাকর পরিস্থিতির মাঝে কটূক্তিকারীকে পুলিশ গ্রেফতার করেছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল বেলা আনুমানিক পৌণে ১২টার সময় শ্যমল গাইন (২২) পিতা-সুপ্রভাত গাইন মাতা-শংকরী গাইন সাং- দেয়াড়া প্রেস জুট মিল কোয়ার্টার, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা এর ফেসবুক ঝযধসড়ষ এধরহ আইডি থেকে হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র ও কটূক্তি করার মাধ্যমে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। এহেন হীন কর্মকাণ্ডের জন্য সাধারণ জনগণের ক্ষোভের সঞ্চার করে। এলাকার লোকজনের মধ্যে উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়। থানা পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করে।

জরুরি সভা

শ্রীপুর (মাগুরা) : মাগুরায় শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী বরিশাট গ্রামের ঈদগাহ উন্নয়ন কমিটির জরুরি সভা ২০ এপ্রিল সোমবার বিকেলে বরিশাট ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে।

বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ চৌধুরী রেজাউল হক মিন্টুর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মৃধা খলিলুর রহমান।

টিকা দান ক্যাম্পেইন

গোপালপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সাত ইউনিয়ন ও একটি পৌরসভায় ২৭ হাজার ৮৩১ জন শিশু হাম-রুবেলার টিকা পাচ্ছে। সারা দেশের সাথে তাল মিলিয়ে গোপালপুরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ হাম-রুবেলা ক্যাম্পেইন কমিটির উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মো জিল্লুর রহমান ক্যাস্পেইন/২০২৬ উদ্বোধন করেন।

সাত আসামী গ্রেফতার

চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বিশেষ অভিযানে ৭ জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব আসামীদেরকে আটক করা হয়।