হাম-রুবেলা টিকা

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা : গত সোমবার করিমগঞ্জ উপজেলা নোয়াবাদ ইউনিয়নে হাম-রুবেলা টিকা কর্মসূচির কার্যক্রম পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক সোহানা নাসরিন। তিনি করিমগঞ্জ উপজেলা নোয়াবাদ ইউনিয়ন পরিষদের পরিচালিত হাম-রুবেলা টিকা কর্মসূচির কার্যক্রম ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উম্মে মুসলিমা, করিমগঞ্জ উপজেলা সহকারী ভূমি কমিশনার আল আমিন কবির করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিয়াদ শাহেদ রনি,করিমগঞ্জ উপজেলা প্রকৌশলী উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শফিকুর রহমান ভূঁইয়া, করিমগঞ্জ থানা অফিসার ইনচার্জ ইমরানুল করির, নোয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল, করিমগঞ্জ উপজেলা হেলথ ইন্সপেক্টর মোঃ জিল্লুর রহমান।

অপপ্রচারের প্রতিবাদ

মাগুরার শ্রীপুরের একমাত্র শিল্প প্রতিষ্ঠান ‘স্টাইলস্মিথ স্যান অ্যাপারেলস লিমিটেড’ এর মালিক পক্ষকে নিয়ে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানের মালিক পক্ষ ও এলাকাবাসী!

জানা যায়, মাগুরা শ্রীপুরের সব্দালপুর ইউনিয়নের আমতৈল গ্রামে এক গৃহবধূকে গত ২৫ এপ্রিল দিবাগত রাতে নিজ বাড়িতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনার পর থেকেই স্থানীয় একটি কূচক্রী মহল এলাকার একমাত্র শিল্প প্রতিষ্ঠান স্টাইলস্মিথ স্যান অ্যাপারেলেস লিমিটেডের মালিক পক্ষকে দোষী সাব্যস্থ করে বিভিন্ন অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের জড়িত থাকার অভিযোগ তুলে প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে। তাদের এমন প্রচারে উদ্ধ্যেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গার্মেস্টস পক্ষ ও স্থানীয়রা।

মতবিনিময়

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের উলিপুর উপজেলায় এসডিজি স্থানীয়করণ কার্যক্রম বিষয়ে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে দি হাঙ্গার প্রজেক্ট ও ইউএনডিপি’র যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।

এসডিজি স্থানীয়করণ কার্যক্রমের মূল বিষয়বস্তু‘ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্টের কনসালটেন্ট শফিকুল ইসলাম, রংপুর বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে, সিনিয়র প্রোগ্রাম অফিসার সুখময় পাল।