বামনা (বরগুনা) সংবাদদাতা : বুধবার বেলা ১১টায় বরগুনার বামনা উপজেলার ৩নং রামনা ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে আকস্মিক বজ্রপাতে খোলপটুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৯ জন শিক্ষার্থী আহত হলে তাদের সুচিকিৎসাসহ আর্থিক সহায়তা দিলেন বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা এবং তাদের শারিরীক অবস্থার খোজ নিতে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। আহতদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক দেখে প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তাদের।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টায় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হয়। এ সময় খোলপটুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ শ্রেণিকক্ষে অবস্থান করছিল। হঠাৎ বিদ্যালয়ের অতি নিকটে বিকট শব্দে একটি বজ্রপাত হলে শ্রেণিকক্ষের ভেতরে থাকা ছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। বজ্রপাতের এতই তীব্রতাছিল যে আতঙ্কে অন্তত ৯ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে শিক্ষক সহপাঠী ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে স্থানীয় ফরাজি ক্লিনিকে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।