কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা : কলারোয়ায় চার দিন নিখোঁজের পর মাছের ঘের থেকে রাজমিস্ত্রি ইমরান হোসেন (২৭) এর অর্ধগলিত লাশ উদ্ধার। সম্প্রতি উপজেলার কাজির হাট কলেজের সামনে একটি মাছের ঘের থেকে পুলিশ এ লাশটি উদ্ধার করে।
পুলিশ ও তার পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৪ আগষ্ট সকালে ইমরানের ঘনিষ্ঠ বন্ধু রিপন তাকে ফোন করে ডেকে নেয়। এরপর থেকে আর তার কোনো খোঁজ মেলেনি। দুই দিন পর ২৬ আগষ্ট পরিবারের পক্ষ থেকে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। নিহত ইমরান হোসেন কলারোয়া উপজেলার কেরালকাতা গ্রামের ছদর উদ্দীনের ছেলে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, ২৪ আগস্ট থেকে ইমরান নিখোঁজ ছিলেন। বুধবার সকালে স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।