মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা: মুরাদনগরে সরকারি খাল দখল করে পুকুর গভীর খনন অভিযোগ উঠেছে। বিলে জলাবদ্ধতা আশংকা করছে কৃষকরা।
জানা গেছে,কুমিল্লার মুরাদনগরে প্রবাহমান সরকারি খাল দখল ও তিম ফসলী আবাদি জমি কেটে পুকুর খননের অভিযোগ পাওয়া গেছে। এতে ৪০ কানি আবাদি জমি জলাবদ্ধতার কবলে পরেছে বলে জানান এলাকাবাসী। নবীপুর টু শ্রীকাইল আঞ্চলিক মহাসড়ক ধনপতিখোলা ব্রীজের উত্তর পাশে বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন ধনপতি খোলা গ্রামের পশ্চিমপাড়া এলাকায় আঃ রহমান খান ছেলে প্রভাবশালী পারভেজ খান ও কুদ্দুস খান পুকুরটি খনন করেছেন।
রেজেক মোল্লা,অবিদ, মালন, খলিল মিয়া অনেকেই বলেন,পানি প্রবাহের ওই গুরুত্বপূর্ণ সরকারি খালটি ভরাট হয়েছে। সামান্য বৃষ্টিতেই রোয়াচালা, ধনপতিখোলা ও মোহাম্মদপুর গ্রামের ১শ’ কানি তিন ফসলি আবাদি জমি জলাবদ্ধতার কবলে পড়ছে।
পারভেজ খান বলেন, সবকিছুই ম্যানেজ করেই খালটিকে পুকুর খনন করা হয়েছে।এ সড়কের পাশে সবাই দখল করা খাল উদ্ধার হলে আমি নিজেই কেটে দিব।
এ প্রসঙ্গে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এবিএম সারোয়ার রাব্বি বলেন, শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।