টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এ বি এম ফজলুল করিম বলেছেন, “দেশের মানুষ এখন রাষ্ট্র পরিচালনায় জামায়াতকে দেখতে চায়।”
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৫টায় টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের বায়হাল প্রাথমিক বিদ্যালয় মাঠে সাধারণ সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, দুর্নীতি, দুঃশাসন ও অন্যায়-অবিচারমুক্ত ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে সবাইকে দাঁড়িপাল্লা মার্কার পক্ষে কাজ করতে হবে।
যশলং ইউনিয়ন জামায়াত সভাপতি মো. হাবিবুল্লাহ তাহজিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শুরা সদস্য মাওলানা এম এ বারী, উপজেলা জামায়াত আমীর মাওলানা হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি মাওলানা মো. ইকবাল হোসাইন, নায়েবে আমীর মাস্টার সৈয়দ আব্দুর রহিম, ইউনিয়ন সেক্রেটারি মো. শাকিল মোল্লাসহ স্থানীয় জামায়াতের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।