মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির কার্যনির্বাহী কমিটির উদ্যোগে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর বাজারের হাজী মার্কেট মাঠে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির প্রধান উপদেষ্টা মো. নূরুল হক সরকার।
ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মান্নান লস্করের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি এস. এম. মিন্টু।
আরও বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি শরীফ দর্জি, সাবেক সভাপতি মোবারক মুফতি, সাবেক সাধারণ সম্পাদক নাসির ফরাজী এবং ডা. কাউসার। এতে কার্যনির্বাহী কমিটির সদস্যসহ বাজারের ব্যবসায়ী, দোকান মালিক ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।