বোদা (পঞ্চগড়) সংবাদদাতা : বাংলাদেশে বিগত ১৬ বছর জগদ্দল পাথরের মতো ফ্যাসিস্ট হিসেবে স্বৈরাচার হিসেবে যারা বসে ছিলো, দেশের ছাত্র-জনতার আন্দোলনে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কাজেই আমাদের এই দেশে কেউ কোনদিন জগদ্দল পাথরের মতো, আর বসে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম। সম্প্রতি পঞ্চগড়ের বোদা উপজেলার কেন্দ্রীয় গোবিন্দ জিউ মন্দির পরিদর্শনকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, ছাত্র জনতা যখন রাস্তায় আন্দোলন করেছে, তখন কোন ধর্ম ছিলো না। সব ধর্মের মানুষ আন্দোলন করেছে। তিনি আরো বলেন, আমাদের সন্তনরা আন্দোলন করেছে আমরা কোটা চাই না, মেধার ভিত্তিতেই আমরা চাকরি চাই। মেধার ভিত্তিতে চাকরি হচ্ছে, মেধার ভিত্তিতে চাকুরী হবে।
মেধা দিয়ে জায়গা করে নিতে হবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির এমপি প্রার্থী ফরহাদ হোসেন আজাদ, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, বোদা থানার ওসি আজিমউদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ প্রমুখ।