সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা : সৈয়দপুর বিমানবন্দরে “এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ ২০২৫“ শীর্ষক নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১২ টায় বিমানবন্দরের অভ্যন্তরে এই মহড়ার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি।

অনুষ্ঠানের চিফ কোর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মোঃ আসিফ ইকবাল, বিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি)। উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান, বিএসপি, বিইউপি, এনডিসি, পিএসসি। অনুষ্ঠানের অনসীন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দপুর বিমানবন্দরে ব্যবস্থাপক এ.কে.এম বাহাউদ্দিন জাকারিয়া এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বেবিচকের কর্মকর্তাবৃন্দ, অংশগ্রহণকারী বিভিন্ন সংস্থার উর্ধ্বতন প্রতিনিধিবৃন্দ এবং গণমাধ্যমের ব্যক্তিবর্গ। মহড়ায় অংশগ্রহণ করে বেবিচক, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাব, বাংলাদেশ পুলিশ, এপিবিএন, আনসার, Air Astra Limited, সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ সংশ্লিষ্ট একাধিক সংস্থা।