আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরা-৩ আসনের এমপি মুহাদ্দিস রবিউল বাশার। ঢাকায় আশাশুনি উপজেলার এক অসহায়,দিনমজুর ভাটা শ্রমিকের চিকিৎসা ব্যবস্থা ও আর্থিক সহায়তা করেন।
জানা গেছে,আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের মোঃ আব্দুল গনি, পেশায় একজন দিনমজুর,জীবিকার তাগিদে রাজধানী ঢাকার ধামরাই এলাকায় একটি ইটভাটায় কর্মরত ছিলেন। কর্মরত অবস্থায় এক মর্মান্তিক দুর্ঘটনায় তার বাম হাত মেশিনের ভিতরে ঢুকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই আব্দুল গনির পরিবারের সদস্যরা এমপি মুহাদ্দিস রবিউল বাশারের সঙ্গে যোগাযোগ করেন। সংবাদ পেয়ে তিনি আহত আব্দুল গনিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।
তিনি সবসময় তার শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সাথে সরাসরি কথা বলে চিকিৎসা সেবায় যেন কোনো ধরনের ঘাটতি না হয় সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন।
শুক্রবার এমপি মহোদয় স্বশরীরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হয়ে আব্দুল গনিকে দেখতে যান। এ সময় তিনি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসা খরচ নির্বাহের জন্য তাঁর পরিবারের হাতে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন। আহত আব্দুল গনির পরিবার এমপির এই আন্তরিক সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এমপি মহোদয়ের এই মানবিক উদ্যোগে এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন এমপির ব্যক্তিগত সহকারী (পিএস) মোঃ শরিফুল ইসলাম ও পুত্র মুজাহিদুল ইসলাম প্রমুখ।