মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের হাসিমপুর গ্রামে অগ্নিকান্ডে নিস্ব রঞ্জিত সূত্রধরের পরিবারের পাশে দাড়িয়েছে মাধবপুর উপজেলা জামায়াতে ইসলামী। গতকাল বুধবার সকাল উপজেলা জামায়াতে ইসলামী পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃ আলাউদ্দিন ভূইয়া, উপজেলা সেক্রেটারী মোস্তফা কামাল, সহকারী সেক্রেটারী আব্দুল হাফিজ ভূইয়া, বহরা ইউনিয়ন সভাপতি মাওঃ নাহিদ হোসাইন, চৌমুহনী ইউনিয়ন সেক্রেটারী আল মাসুদ লোকমান উপস্থিত ছিলেন। উল্ল্যেখ যে, গত সোমবার দিবাগত রাত অনুমান ৩ ঘটিকার সময় উপজেলার বহরা ইউনিয়নের হাসিমপুর গ্রামে অগ্নিকান্ডে রঞ্জিত সূত্রধর (৬০) এর ৩টি বসত ঘর অগ্নিকান্ড পুরোপুরি ভষ্মিভূত হয়ে যায়। এতে ঘরে থাকা ৩টি গরুর, নগদ টাকা, আসবাবপত্র পুরে যায়।
গ্রাম-গঞ্জ-শহর
মাধবপুরে অগ্নিকা-ে নিঃস্ব হিন্দু পরিবারের পাশে জামায়াত
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের হাসিমপুর গ্রামে অগ্নিকান্ডে নিস্ব রঞ্জিত সূত্রধরের পরিবারের পাশে