তানোর সংবাদদাতা : রাজশাহীর তানোরে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমার দল বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় অসহায় মানুষের পাশে থেকেছে, আগামীতেও মানবতার সেবায় পাশে থাকবে। এ ধরনের কল্যাণমূলক কাজে সবসময় অবদান রাখতে আমরা বদ্ধপরিকর।’

ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ও কর্মকর্তারা। অতিরিক্ত সেবা প্রদানের জন্য তিনি ইবনে সিনা পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী মোঃ আফজাল হোসেন। প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ

কাজী শিহাবুদ্দিন আহমদ, ডা. ওবায়দুল্লাহ (শিক্ষক ফেডারেশন), উপজেলা আমীর মাওলানা আলমগীর হোসেন, উপজেলা সেক্রেটারি ডি. এম আক্কাস আলী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আফজাল হোসেন, যুব নেতা শাইফুর রহমান প্রমুখ।

সেবা কার্যক্রম

ক্যাম্পে স্থানীয় অসহায় জনগণকে সাধারণ চিকিৎসা, শিশু রোগ, ওষুধ প্রদানসহ বিভিন্ন চিকিৎসা সেবা দেওয়া হয়।

এই ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থাপনায় ছিলেন কাজী মোঃ আফজাল হোসেন, প্রধান উপদেষ্টা, সরঞ্জাই উন্নয়ন পরিষদ।

সৌজন্যে: ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার, রাজশাহী ও তানোর শাখা।