বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর উদ্যোগে ওলামা মাশায়েখ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম। জামায়াতের ওলামা ও আন্ত:ধর্মীয় সম্পর্ক বিভাগের সভাপতি মাওলানা সোলাইমান হোসেনের সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর ও আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারি ও নাটোর-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম, জেলা তালিমুল কুরআন ও মসজিদ মিশন একাডেমির সভাপতি মাওলানা আবুল হোসাইন, নাটোর সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মীর নুরুন্নবী, উপজেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি আবু বকর সিদ্দিক, সহকারী সেক্রেটারি মাওলানা হাসানুল বান্না উজ্জল ও জিয়াউর রহমান জুয়েল।