মুন্সীগঞ্জ থেকে মমিন বিশ্বাস : বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত মুন্সিগঞ্জ-২ আসনের (টুঙ্গিবাড়ী লৌহজং) সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করীম বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর বিকাল চারটায় টংঙ্গিবাড়ি উপজেলার দিঘীরপাড় নদী ভাঙ্গন পরিদর্শন এবং দিঘীরপাড় বাজারে নির্বাচনী গণসংযোগ করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা শিক্ষক ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল বারী, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা হেমায়েত উদ্দিন, টংঙ্গিবাড়ি উপজেলার আমীর মাওলানা হাবিবুর রহমান, ইউনিয়নের সভাপতি মাহবুবুল আলম খান, সেক্রেটারি মাওলানা মাহবুবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নদী ভাঙ্গন পরিদর্শন করে তিনি বলেন, দিঘির পাড়ে নদী ভাঙ্গন সমস্যাটি দীর্ঘদিনের। এ নদী ভাঙ্গনের ফলে জনজীবন বিপর্যস্ত হচ্ছে। বিগত কোন সরকারের আমলেই নদী ভাঙ্গন রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা আশ্বাস দিচ্ছে আল্লাহ তায়ালা যদি আমাদের সুযোগ দেন তাহলে আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে মাওয়া থেকে দীঘীরপাড় পর্যন্ত কাযর্কর বাঁধ নির্মাণ করা এবং পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে। ইনশাল্লাহ!
দিঘীরপাড় বাজার এলাকায় গণসংযোগকালে অধ্যাপক এবিএম ফজলুল করিমের দাঁড়িপাল্লা মার্কার পক্ষে ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা যায়। বেশ কয়েকজন সাধারণ জনগণের সাথে আলাপ করে জানা যায়। তারা বলেন এবার আমরা জামায়াতে ইসলামের পক্ষে ভোট দিয়ে তাদের একটা সুযোগ দিতে চাই।