সারাদেশের মত রাজধানীতেও তীব্র দাবদাহে সৃষ্ট জনদুর্ভোগে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সমাজের আত্মসচেতন ও বিত্তবানদের আন্তরিকতার সাথে এগিয়ে আসার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

গতকাল শনিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় মোহাম্মদপুর পূর্ব থানা জামায়াত আয়োজিত তীব্র তাপদাহে তৃষ্ণার্ত পথচারী ও শ্রমিকদের মাঝে সুপেয় পানি বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা আমীর মশিউর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি আনিসুর রহমান সহ থানা এবং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ড. রেজাউল রেজাউল করিম বলেন, জামায়াত একটি গণমুখী, কল্যাণকামী ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। দেশের যেকোন গণতান্ত্রিক আন্দোলনে জামায়াত সব সময়ই অগ্রসৈনিকের ভূমিকা পালন করেছে। সর্বোপরি দেশের যেকোন ক্রান্তিকালে সুখে-দুঃখে মানুষের পাশে থাকার চেষ্টা করেছে। খরা, বন্যা, ঘুর্ণিঝড়সহ যেকোন প্রাকৃতিক দুর্যোগেও আমরা সাধারণ মানুষের সাথে একাত্ম থেকেছি। জামায়াতের সে কল্যাণকামীতার ধারাবাহিকতায় আজ আমরা তৃষ্ণার্ত সাধারণ মানুষ ও শ্রমিকদের জন্য সুপেয় পানীয় পানি বিতরণ করছি। এতে কেউ ন্যুনতম উপকৃত হলে আমাদের শ্রম স্বার্থক হয়েছে বলে মনে করবো। তিনি তীব্র খরায় বিপর্যন্ত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি সাধ্যমত প্রচেষ্টা চালানোর আহবান জানান।

তিনি বলেন, দেশ ও জাতি এক মহাক্রান্তিকাল অতিক্রম করছে। স্বৈরাচার ও ফ্যাসীবাদের পতনের পর রাষ্ট্র মেরামত এবং অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। কিন্তু পতিত স্বৈরাচারের প্রতিভূরা ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়কে নস্যাৎ ও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য নানাবিধ অপতৎরতা অব্যাহত রেখেছে। সরকারকে তারা রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে নানাবিধ বাধা-প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। কিন্তু সংশ্লিষ্টদের মনে রাখা উচিত যে, শুধুমাত্র ক্ষমতার হাত বদলের জন্যই আগস্ট বিপ্লব হয়নি বরং রাষ্ট্রের সকল ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠাই ছিলো আগস্ট বিপ্লবের লক্ষ্য ও উদ্দেশ্য। তাই নির্বাচনের আগের রাষ্ট্রীয় অবকাঠামোর কাক্সিক্ষত সংস্কার এবং জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান হওয়া দরকার। অন্যথায় দেশে কোন নির্বাচনই বিশ্বাসযোগ্য হবে না।

ভাষানটেকে ঈদ পুনর্মিলনী ও ইউনিট সভাপতি সমাবেশ: জামায়াতে ইসলামী ভাষানটেক থানার উদ্যোগে থানা দায়িত্বশীল এবং ইউনিট সভাপতিদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও ইউনিট সভাপতি সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারী ডা. মো:ফখরুদ্দিন মানিক। বিশেষ অতিথি ছিলেন বা জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-১৭ আসনে সংসদ সদস্য প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান ও ঢাকা-১৭ আসন পরিচালক মো: হেদায়েতুল্লাহ।

মহানগরী মজলিশে শূরা সদস্য ও ভাষানটেক থানা আমীর ডা. মো: আহসান হাবীবের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি ইকবাল হোসেন খানের পরিচালনায় উক্ত আয়োজনে থানা নায়েবে আমীর মো: আব্দুর রহিম, থানা শূরা-কর্মপরিষদ সদস্য সেলিম রেজা, আলী হোসাইন, মাওলানা মাহতাব হোসাইন, নুরুল ইসলামসহ বিভিন্ন সাংগঠনিক ওয়ার্ড সভাপতি, ইউনিট সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি