১১তম তুরস্ক আন্তর্জাতিক ক্বিরআত প্রতিযোগিতা ২০২৬-এ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাছাইকৃত বাংলাদেশের ক্বারী হাফেজ ওসমান গনি সম্মানজনক দ্বিতীয় স্থান অর্জন করেছেন।

এই গৌরবময় সাফল্য উপলক্ষে ঢাকার লালবাগস্থ মা’হাদুল ক্বিরাত বাংলাদেশে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্বারী ওসমান গনির হিফজের ওস্তাদ, শায়খ নেছার আহমেদ আন-নাসিরী; শায়খ আহমদ বিন ইউসুফ আল-আযহারী; এবং ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদসহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ।

আলহামদুলিল্লাহ, আন্তর্জাতিক অঙ্গনে এই সাফল্য বাংলাদেশের জন্য এক গৌরবোজ্জ্বল অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। প্রেসবিজ্ঞপ্তি।