ধুনট সংবাদদাতা : বগুড়ার ধুনটে ৫ লাখ টাকা ও স্বর্ণ নিয়ে ইতি খাতুন (২৫) নামের এক গৃহবধূর বির”দ্ধে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সর”গ্রামের পশ্চিমপাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে বিপ্লব মিয়া বাদি হয়ে থানায় এ অভিযোগ দায়ের করে।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৬ মাস পূর্বে একই উপজেলার চিকাশী ইউনিয়নের জোড়শিমুল গ্রামের আশাদুল ইসলামের মেয়ে ইতি খাতুনের সাথে বিপ্লব মিয়ার পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর স্ত্রী ইতি খাতুন ৫ মাসের অন্তঃস্বত্ত্বা হয়ে পড়ে।

বিব মিয়া জানান, গত ৩১ আগস্ট দুপুরের দিকে আমার অবর্তমানে পরিবারের অন্যান্য সদস্যদের আড়ালে আমার ঘরে বাক্সে ব্যবসার জন্য রাখা নগদ ৫ লাখ টাকা ও হাতের বালা কানের দুলসহ ১ লাখ ২০ হাজার টাকার ১ ভরি স্বর্ণালংঙ্কার, মোবাইল ফোন এবং আমার নিজ নামীয় জাতীয় পরিচয়পত্র মূল কার্ড নিয়ে আমার স্ত্রী ইতি খাতুন চলে যায়। পরবর্তীতে আমার স্ত্রীকে আমার শ্বশুর বাড়ি সহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি। খোঁজাখুঁজি করে কোথায় সন্ধান না পেয়ে আমার স্ত্রীকে বিবাদী করে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।