পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামী উদ্যোগে এক দিনব্যাপী হাওড় ভ্রমণের আয়োজন করা হয়।

সম্প্রতি পাটুয়াভাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর মারফত আলী দুলালের ব্যবস্থাপনায় এবং সেক্রেটারি মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় এই ভ্রমণ অনুষ্ঠিত হয়।

ভ্রমণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও বাংলাদেশ মসজিদ মিশন কিশোরগঞ্জ জেলা সভাপতি অধ্যাপক মাওলানা এস. এম. ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল জব্বার এবং সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ রফিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা মাহফুজুর রহমান, হাফেজ মাওলানা রাকিবুল হাসান, রিয়াজুল করিম খসর”, মাওলানা মিনহাজ উদ্দিন, আঃ জলিল, প্রভাষক জাহাঙ্গীর আলম, কামাল উদ্দিন, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা শরীফ উদ্দিন নয়ন, হাজী মস্তফা কামাল, সিদ্দিক হোসেনসহ আরও অনেকে।