বামনা (বরগুনা) সংবাদদাতা: বরগুনার বামনা উপজেলায় অটোচালক আজিজুল সিকদার (২৮) গলাকেটে হত্যাকারীদের ফাঁসির দাবীতে গত শনিবার বামনা গোলচত্ত্বরে মানববন্ধন করেছে অটোচালকবৃন্দ ও এলাকাবাসী।

ঘন্টা ব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আইন বিষয়ক সম্পাদক মাওলানা মো. মাহবুবুর রহমান, বামনা সদর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মো. আনিচুজ্জামান দুলাল, ১নং বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. মিলন খান, অটোচালক আজিজুলের পিতা মো. ফারুক সিকদার, আজিজুলের অন্তসত্বা স্ত্রী মোসা. মরিয়ম বেগম, বামনা সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক মো. আসাদুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি’র সাবেক কমান্ডার মো. মোকলেছুর রহমান, অটোচালক মো. আল আমিন ও মো. এমাদুল হক প্রমুখ।