মোংলা সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে মোংলার ১ নম্বর জেটি এলাকায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জুলাই সনদ বাস্তবায়ন, পাঁচ দফা কর্মসূচি গ্রহণ এবং জাতীয় সংসদ নির্বাচনে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি প্রবর্তনের দাবি জানানো হয়। দিনভর এ আয়োজনে মোংলা ও আশপাশের এলাকা থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও বাগেরহাট জেলা আমীর হযরত মাওলানা রেজাউল করিম। তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনিবার্য। জনগণের প্রকৃত রায় প্রতিফলিত করার জন্য এই পদ্ধতির কোনো বিকল্প নেই।”
বরগুনা সংবাদদাতা : জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার উদ্যোগে কেন্দ্র গোষিত কর্মসূচির অংশ হিসেবে বরগুনা জেলা শহরে এক বিরাট বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বরগুনা জেলা আমিরের নেতৃত্বে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বরগুনা প্রেসক্লাব সংলগ্ন সদরঘাট মসজিদ চত্তরে এক বিরাট সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বরগুনা ১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মুহিববুল্লাহ হারুন। জেলা নায়েবে আমীর জনাব মাওলানা আফজালুর রহমান সহকারী সেক্রেটারি মাওলানা আবদুল মন্নান বরগুনা আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি অধ্যক্ষ মোঃ আবদুর রব সদর উপজেলা আমীর মাওলানা নুরুল আমিন বরগুনা পৌর আমীর মাওলানা আবদুল জলিল ইসলামী ছাত্র শিবিরের বরগুনা জেলা সভাপতি মোঃ হাসিবুর রহমান। জেলা আমীর তার বক্তব্যে বরগুনাবাসিকে জুলাই সনদের বাস্তবায়নসহ ৫ দফা দাবি আদায়ের জন্য আগামী দিনের আন্দোলন সংগ্রামে প্রস্তুত থাকার আহ্বান জানান।
লালমনিরহাট সংবাদদাতা : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাক্ষ মাওলানা মমতাজ উদ্দিন বলেছেন, হাজার শহীদ ও আহতদের রক্তের বিনিময়ে অর্জিত। বাংলাদেশে চাঁদাবাজ ও দুর্নীতিবাজের ঠাই নাই।
পি আর পদ্ধতি, প্রয়োজনী সংস্কার এবং সকল হত্যার বিচার নিশ্চিত করতে। তারপর নির্বাচন দিতে হবে। এছাড়াও তিনি বলেন, জামায়াতের আরও কঠিন কর্মসূচী আসতে পারে। তা বাস্তবায়নে সকল কে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। প্রয়োজনে শহীদি মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে।
আদিতমারী অডিটোরিয়ামে দিনব্যাপী দায়িত্বশীল কর্মশালা নির্বাচনী লালমনিরহাট-২ আসনে। প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেছেন।
লালমনিরহাট জেলা আমীর এ্যাডভোকেট আবু তাহেরের সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে বিকেল সাড়ে ৪ টায় কর্মশালা সমাপ্তি করা হয়েছে।
এসময় বক্তব্য রাখেন, আদিতমারী ও কালিগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ ফিরোজ হায়দার লাভলু ও সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলমসহ জেলা ও উপজেলা জামায়াত নেতৃবৃন্দ।
শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা : মাগুরার শ্রীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর সদর ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শ্রীপুর বাসস্ট্যান্ডে এ যুব সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর সদর ইউনিয়নের আমীর মাওলানা মোঃ ইনছান আলীর সভাপতিত্বে যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক এবং মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক সাইদ আহম্মদ, অফিস সেক্রেটারি মোঃ খাইরুল ইসলাম, শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ফখরুদ্দিন মিজান, নায়েবে আমীর কাজী আব্দুল আওয়াল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোল্যা মিজানুর রহমান, সাবেক সেক্রেটারি মাওলানা মোঃ আমীরুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার, শ্রীপুর উপজেলা জামায়াতের য্বু ও ক্রীড়া সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রীপুর উপজেলা সভাপতি মোঃ মুক্তার হুসাইন সহকারী সেক্রেটারি ও রিকশা- ভ্যান শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি মোঃ শাজাহান আলী মোল্লা
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারি মোজাফফর হোসেন মুন্নার সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গয়েশপুর ইউনিয়ন আমীর মাওলানা আব্দুস সালাম, শ্রীপুর ইউনিয়ন আমীর এম হাসিবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্রশিবির মাগুরা জেলা সভাপতি আশিকুর রহমান, শ্রীপুর উপজেলা ছাত্রশিবিরের বায়তুলমাল সম্পাদক গোলাম রাব্বী প্রমুখ।
রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা : কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়পুর উপজেলার উদ্যোগে সম্প্রতি শহরের নতুন বাজার জামে মসজিদ চত্বর হতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টিএন্ডটি মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
রায়পুর উপজেলা আমীর মাওলানা সাইয়েদ নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা আমীর ও লক্ষ্মীপুর-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জনাব রুহুল আমিন ভূঁইয়া। সমাবেশে উপজেলা ও পৌরসভার বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বটিয়াঘাটা উপজেলা সংবাদদাতা : সম্প্রতি বটিয়াঘাটা বাজার চত্বরে বাংলাদেশ জামাত ইসলামি বটিয়াঘাটা শাখার উদ্যোগে, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত। পাঁচ দফা দাবি হলোÑ ১. জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, ২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পি আর পদ্ধতি চালু করা, ৩. অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে লেবেল ফ্লাইং ফিল্ড তৈরি করা, ৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতনের ও গণহত্যা দুর্নীতির বিচার দৃশ্যমান করা ও ৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা নায়েবে মাওলানা আমীর আশরাফ আলী, পরিচালনা করেন, থানা সেক্রেটারি আব্দুল হাই, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, খুলনা জেলা শ্রমিক কল্যাণ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আলামিন গোলদার, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের খুলনা জেলা সভাপতি মাওলানা ইমরান হোসাইন, থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, লবণ চরা থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রব, যুব বিভাগের সভাপতি মাওলানা আরিফ বিল্লাহ, সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হোসেন, ২নং ইউনিয়ন সভাপতি তরিকুল ইসলাম, ৪ নং সভাপতি ইয়াসিন আরাফাত ৬নং সভাপতি মাওলানা নাজমুল, ৫ নং সেক্রেটারি মাওলানা একরামুল,বিক্ষোভ সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে দুই সহস্রা ধিকের অধিক লোক বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি বাজার থেকে শুরু করে থানার মোড়ে এসে শেষ হয়।
লালমনিরহাট সংবাদদাতা : ৫ দফা দাবি আদায়ের লক্ষে। লালমনিরহাট জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে। সম্প্রতি লালমনিরহাট জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট আবু তাহেরের নেতৃত্বে। লালমনিরহাট কেন্দ্রীয় জামেমসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে। লালমনিরহাট শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিশন মোড় চত্বরে পথসভার মধ্য দিয়ে শেষ হয়েছে। এসময় বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রেনায়েল আলম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম, সাবেক জেলা আমীর ও লালমনিরহাট সদর উপজেলা পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আব্দুল বাতেন ও শিবির সভাপতিসহ জেলা ও উপজেলা জামায়াত নেতৃবৃন্দ। বক্তাগণ, অবিলম্বে জুলাই সনদ ও পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবি মেনে নেয়ার দাবি জানিয়েছে।
বিক্ষোভ-মিছিল ও পথসভায় হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে কানায় কানায় ভরে উঠে শহরের মিশন মোড়।