কাপ্তাই সংবাদদাতা : রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসংযোগ ও পথসভা অনুষ্টিত হয়েছে। কাপ্তাই উপজেলা শাখার আয়োজনে সম্প্রতি কাপ্তাই চিৎমরম এলাকা থেকে গণসংযোগ কার্যক্রম শুরু করে। এর পরে কাপ্তাই উপজেলা জামায়াতের আমীর হারুনুর রশিদ এর সভাপতিত্বে কাপ্তাই জেটিঘাট এলাকায় গনসংযোগ শেষ করে এক পথ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা রাঙ্গামাটি ২৯৯ আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী এডভোকেট মোখতার আহম্মেদ । এ সময় তিনি বলেন,আগামী সংসদ নির্বাচনে জামায়াত সরকার গঠনের সুযোগ পেলে শোষণ মুক্ত, দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত, বৈষম্যহীন একটা সমাজ উপহার দেওয়া হবে। এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলা নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, জেলা মজলিস শূরা সদস্য মোহাম্মদ নুরুল করিম,উপজেলা সেক্রেটারি সিরাজুল ইসলাম, শফিকুল আলম, মোহাম্মদ হানিফ, আমির হোসেন, মোহাম্মদ শাহজাহান, ইঞ্জিনিয়ার মোঃ আহমাদুল হক, মোহাম্মদ ইব্রাহিম প্রমূখ। পরে নতুন বাজাজ, লগগেইট মন্দির এলাকা পরিদর্শন শেষে দুপুরে বিএফআইডিসি শ্রমিক সমাবেশ করে কর্মসূচি শেষ করা হয়। এসময় কাপ্তাই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ও কর্মীগণ উপস্থিত ছিলেন।
আমতলী (বরগুনা) : বরগুনা-১ আসনের আগামী দিনের কান্ডারী, বরগুনা জেলা জামায়াতে ইসলামী’র আমীর অধ্যাপক মুহিবুল্লাহ হারুন আমতলীর গাজীপুর বাজারে এক গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা জামায়াতে ইসলামী’র আমির অধ্যাপক মাওলানা ইলিয়াস হোসাইন, নায়েবে আমির মোহাম্মদ নাজমুল হোসাইন, উপজেলা সেক্রেটারি মোহাম্মদ মোফাজ্জল হোসেন, বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন আমতলী উপজেলা শাখার সভাপতি ও মিডিয়া ব্যক্তিত্ব মীর খাইরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মোঃ সাকুর তালুকদার, সমাজসেবক মোঃ জসিম উদ্দিন ফকির, আঠারোগাছিয়া ইউনিয়ন জামায়াত সভাপতি মাওলানা মোহাম্মদ ইদ্রিস, কুকুয়া ইউনিয়ন জামায়াতে সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম শামীমসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
গৌরনদী (বরিশাল) : আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ আসন (গৌরনদী- আগৈলঝাড়া) জামায়াত মনোনীত প্রার্থীর দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ অনুষ্ঠিত। গত ২৮ সেপ্টেম্বর গৌরনদী পৌরসভার ৭নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ ছোহরাব হোসেন এর নেতৃত্বে আসোকাঠী বাস স্ট্যান্ড এলাকায় ও বাজারে দিনভর গণসংযোগে অংশ নেন জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম, উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ বায়জিদ শরীফ পৌর জামায়াতের আমীর হাফেজ মাওলানা হাফিজুর রহমানসহ এলাকার জামায়াত নেতা কর্মীবৃন্দ। এ সময় প্রার্থী ভোটারদের সাথে কুশল বিনিময় ও আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান।, তিনি সৎ লোকের শাসন আল্লাহর আইন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানান।