ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার ভেড়ামারায় নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১৮ জুয়াড়ি কে আটক করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪ লক্ষ ৬’শ ৯১ টাকা, ৪টি মোটরসাইকেল এবং দেশীয় মদ’র বোতল। আটকৃকত ১৭ জুয়াড়ি কে ১ মাস করে এবং ১ জুয়াড়ি কে ৩ মাস কারাদন্ড দেওয়া হয়। শহরের দক্ষিণ রেলগেটস্থ শাহিনের মুদি দোকানের পাশের একটি ঘর থেকে তাদের জুয়া খেলা অবস্থায় আটক করে আভিযানিক দল। অভিযানের নেতৃত্ব দেন ভেড়ামারা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন এবং কুষ্টিয়া ব্যাটালিয়ান (৪৭ বিজিবি)’র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) কোয়াটার মাষ্টার জাকিরুল ইসলাম।