গাজীপুরের কালিয়াকৈরের পূর্বচান্দরা এলাকায় বন বিভাগের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৪ শতাধিক স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বন বিভাগ। পূর্বচান্দরা সরকার বাড়ি ও এপেক্স লেনঞ্জারী কারখানা এলাকায় দোকানপাট ও বসত বাড়ি উচ্ছেদ করা হয়েছে। এসময় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে ৪ শতাধিক দোকান ও বসত বাড়ি উচ্ছেদ করা হয়। গত এক সপ্তাহ আগে এসব স্থাপনা সড়িয়ে নেয়ার জন্য মাইকিং করা হয় ।সড়িয়ে না নিলে বন বিভাগ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

ঢাকা বিভাগীয় বন সংরক্ষক বশিরুল আল মামুন জানান, বিভিন্ন শিল্পকারখানায় অবৈধ দখলে থাকা বনের উদ্ধারের জন্য কার্যক্রম চলমান রয়েছে।