হরিনাকুন্ডু সংবাদদাতা : জামায়াতে ইসলামী ঝিনাইদহ হরিণাকুন্ডু উপজেলা শাখার আমির মোহাম্মদ বাবুল হোসেন ও যুব বিভাগের সেক্রেটারি কামরুল ইসলামের পিতা গোপাল ম-ল শনিবার সকাল ৯টায় যশোর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ২ পুত্র ও ১ কন্যাসন্তানসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, পেটের নাড়ি ছিদ্রজনিত কারণে তাঁর অপারেশন করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মরহুমের জানাজা আসরের নামাজের পর নিজ গ্রাম কালাপাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত নামাজের জানাজাই উপস্থিত ছিলেন আলী আজম মোহাম্মদ আবু বকর জেলা আমের ঝিনাইদহ, সফর সঙ্গী হিসাবে জেলা সেক্রেটারি সহ অন্যান্য জেলা নেতৃবিন্দু উপস্থিত ছিলেন, এছাড়াও হরিনাকুন্ডু উপজেলার বিএনপির সভাপতি আবু হাসান মাস্টার উপস্থিত ছিলেন, বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন, এছাড়াও বাংলাদেশ জামায়াত ইসলামীর হরিনাকুন্ডু উপজেলার সকল দায়িত্বশীল সহ ইউনিয়ন দায়িত্বশীল, রোকন, কর্মী, সমর্থক, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী অন্যান্য গ্রাম থেকে আগত দ্বীনদার মুসলমান, জনসাধারণ, প্রশাসন সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা আমীর,সেক্রটারীসহ জেলা, উপজেলা নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং সকলেই শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।