টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : বৃহস্পতিবার (০২ অক্টোবর ২০২৫) মুন্সিগঞ্জ-২ আসনের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল-বানারি ইউনিয়নের ১নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এ বি এম ফজলুল করিম।
বক্তব্যে তিনি বলেন, মুন্সীগঞ্জের যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, আলু চাষীদের জন্য আধুনিক কোল্ডস্টোরেজ স্থাপন এবং মুন্সীগঞ্জকে একটি পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য দল-মত নির্বিশেষে সকলকে দাঁড়িপাল্লা মার্কার পক্ষে কাজ করতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা মজলিসে শুরা সদস্য, শিক্ষক ফেডারেশনের সহ-সভাপতি ও মুন্সীগঞ্জ-২ আসনের নির্বাচন সমন্বয়কারী মাওলানা এম এ বারী, টঙ্গীবাড়ী উপজেলার আমীর মাওলানা হাবিবুর রহমান, হাসাইল-বানারি ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সেক্রেটারি গোলাম আযম, যশলং ইউনিয়নের সভাপতি মোঃ হাবিবুল্লাহ তাহজিবসহ স্থানীয় জামায়াত কর্মী ও সমর্থকবৃন্দ।