বাগমারা (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় গতকাল রোববার ভোরে গলায় ফাঁস নিয়ে হানিফ উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। তবে তিনি কেন আত্মহত্যা করেছেন এ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশ গতকাল সকালে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাসুপাড়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামের বৃদ্ধ হানিফ উদ্দিন প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে অন্যদের মত নিজ কক্ষে ঘুমিয়ে যান। রাতের শেষে ৪.৩০ মিনিটের দিকে পারিবারের এক সদস্য টয়লেটে গিয়ে নিহতের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করে। পরে পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় মৃত্যু বিষয় নিশ্চিত হয়ে বাগমারা থানায় খবর দেয়। পুলিশ সকালে এসে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক বিভাগে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছে। এ ব্যাপারে বাগমারা থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক মাসুদা বলেন, মরহুম হানিফ উদ্দিনের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।