সিলেট নগরের কয়েকটি এলাকায় বিদ্যুতের খুঁটি স্থানান্তরের কাজের কারণে বৃহস্পতিবার (১১ জুন) টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সাময়িক ভোগান্তি পোহাতে হতে পারে।

বুধবার (১০ জুন) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভাগের আওতাধীন ১১ কেভি লালা দীঘিরপাড় ফিডারের কুয়ারপাড় পয়েন্টে সিলেট সিটি করপোরেশনের রাস্তা উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে বিদ্যুতের খুঁটি স্থানান্তরের কাজ করা হবে।

এ কারণে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই ফিডারের আওতাভুক্ত কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

কাজ চলাকালীন সময়ে গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।