বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারীর মমতাময়ী মা নুরজহান বেগম ১০ই জুন রাত ০১.৩০ মিনিটে মুন্সীগঞ্জ সদর উপজেলা সৈয়দপুর গ্রামে তার নিজ বাসভবনে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলার আমীর মাওলানা আ.জ.ম রুহুল কুদ্দুস ও জেলা সেক্রেটারি মাওলানা এ.কে.এম ফখরুদ্দীন রাজী। শোক বার্তায় তারা বলেন আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন এবং পরিবারের সকলকে সবরে জামিল ধারন করার তাওফিক দান করুন।
সকাল ১১টায় সৈয়দপুর আল আমিন দাখিল মাদ্রাসার মাঠে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।