কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা নিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত হয়েছে।

গত রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসার হল রুমে সহকারী অধ্যাপক মো: জুবাইর ইসলামের সঞ্চালনায় ও মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আনওয়ারুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানটি শুরু হয়।

এসময় ঈদে মিলাদুন্নবী (সা:) এর তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, হামদ-নাত, কুইজ, রচনা ইত্যাদি প্রতিযোগিতার আয়োজন করা হয়।