সম্প্রতি কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিতিত্তে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রামের বহি. নোঙর সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে কার্গো বোট হতে ফিশিং বোটে হস্তান্তরের সময় প্রায় ৪ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের ৮৫০ বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত ২ টি বোটসহ ২৪ জন পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, চোরাচালান রোধকল্পে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। প্রেস বিজ্ঞপ্তি
নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা : সম্প্রতি নবাবগঞ্জের রুপারচরে প্রশাসনের অভিযান। সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় আজ মঙ্গলবার অভিযান পরিচালনা করা হয়। এসময় বিপুল পরিমান চোলাই মদ উদ্ধার করা হয়।
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা: ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর অভিযানে মঙ্গলবার গভীররাতে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
মহেশপুর থানা ও সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে সম্প্রতি মহেশপুর উপজেলার ভৈরববাজার এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করে একজন সক্রিয় মাদক কারবারীকে আটক করা হয় এবং বিপুল পরিমাণ ইয়াবা, নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রথম পর্যায়ে সেনা সদস্যরা ভৈরবা বাজারের মো. শাহ আলম (২৫) কে আটক করার জন্য গেলে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সে নিজ বাড়িতে পালিয়ে লুকিয়ে পড়ে। পরে কর্ডন ও সার্চ অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়। তল্লাশিকালে তার দেহ ও আশপাশ থেকে ২৫৬ পিস ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম, নগদ ৪৯ হাজার ১শত ৫০ টাকা এবং মোট ৩টি মোবাইল ফোন (২টি বাটন ফোন ও ১টি অ্যান্ড্রয়েড ফোন) উদ্ধার করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার আদমদীঘিতে নির্বাহি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেল মাদক বিরোধী অভিযান চালিয়ে চারজন মাদক কারবারিকে আটক ও কেজি ২শ গ্রাম গাঁজা ও ৬ লিটার চোলাই মদ জব্দ করেছেন।পরে ভ্রাম্যমান আদালত চার মাদক কারবারিকে কারাদন্ড ও জরিমানা করছেন। এছাড়া জব্দ করা মাদক ধ্বংস করা হয়েছে।
দন্ডপ্রাপ্তরা হলো, আদমদীঘি উপজেলার বাগবাড়ি গ্রামের আব্বাস মন্ডলের ছেলে হামিদুল ইসলাম(৫০), একই উপজেলার ছাতিয়ানগ্রাম এলাকার ওসমান আলীর ছেলে আপেল ওরফে আজাদ (৩৫), জয়পুরহাট জেলারআবাদপুর গ্রামের জাকির হোসেনের ছেলে কামরুজ্জামান (৩৫) এবং একই গ্রামের শ্রী প্রফুল্ল প্রামানিকের ছেলে স্বপন প্রামানিক(৪০)।
আদমদীঘির সান্তাহার “খ” সাকের্লের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গত মঙ্গলবার আদমদীঘি উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ও সান্তাহার সাকের্লের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই চার মাদক কারবারিকে আটক করে। বিকেলে ভ্রাম্যমান আদালত তাদের প্রত্যেককে চার মাসের করে বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা করে জরিমানা করেন।