গলাকেটে হত্যা
সলঙ্গা (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার এরান্দহে তুচ্ছ ঘটনায় স্ত্রীকে গলাকেটে হত্যা করেছে ঘাতক স্বামী।এরপর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করায় বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ঘাতক স্মামী। ঘটনাটি ঘটেছে,থানার নলকা ইউপির এরান্দহ গ্রামের কারিগর পাড়ায় গতরাত আড়াইটার দিকে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,এরান্দহ গ্রামের আজিজ কসাইয়ের মেয়ে রোজিনা (৩০) কে পাশ্ববর্তী ব্রঞগাছা ইউপির বামনভাগ গ্রামের মোকছেদ আলীর ছেলে আ: মোতালেব (৪৫) এর সাথে বিয়ে দেয়। বিয়ের পর হতে মোতালেব ঘর জামাই হিসেবে শ্বশুর বাড়িতেই থাকে।সংসারে মাহিয়া নামের ৮ মাসের একটি কন্যা সন্তানও তাদের রয়েছে। ঘটনার রাতে সামান্য কথা কাটাকাটির জের ধরে গভীর রাতে রোজিনাকে স্মামী নিজেই ধারালো ছুরি দিয়ে স্ত্রী রোজিনাকে গলাকেটে হত্যা করে। পরে ছুরি দিয়ে নিজেই আবার নিজের গলাকাটা কেটে আত্মহত্যার চেষ্টা করলে প্রতিবেশীরা টের পায়। পরে মুমুর্ষ অবস্থায় ঘাতক স্বামী মোতালেবকে প্রথমে সিরাজগঞ্জ সদর ও পরে শহীদ মনসুর আলী মেডিকেল হসপিটালে ভর্তি করে। ঘটনার খবর পেয়ে সলঙ্গা থানার ওসি হুমায়ন কবীর সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় সলঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে বলে সলঙ্গা থানার ওসি নিশ্চিত করেন।
চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ
পাবনা : নাটোরের লালপুরে বৈধভাবে ইজারা নেওয়া বালু ঘাটে চাঁদাবাজি ও নানা ধরনের হয়রানির অভিযোগ উঠেছে। এ নিয়ে সংবাদ সম্মেলন করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান মোল্লা ট্রেডার্স।
বৃহস্পতিবার (১২ জুন ২০২৫) দুপুর ১২টা ৩০ মিনিটে প্রেসক্লাব পাবনা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, দিয়ার বাহাদুরপুর মৌজায় ৯ কোটি ৬০ লাখ টাকায় সরকারিভাবে বালু মহাল ইজারা নেওয়ার পর থেকে একটি চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্যে প্রতিষ্ঠানটি চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ঈশ্বরদী উপজেলা বিএনপির নেতা জাকারিয়া পিন্টু, তার ভাই মেহেদী হাসান এবং সুলতান আলী বিশ্বাস টনি মিলে একটি সংঘবদ্ধ চক্র গঠন করে প্রতিদিন ৫ লাখ টাকা করে চাঁদা দাবি করছে। চাঁদা না দেওয়ায় শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা অস্ত্র মামলাও দেওয়া হচ্ছে বলে দাবি করেন বক্তারা। এই চক্রকে সহায়তা করছে স্থানীয় কিছু দুর্নীতিপরায়ণ পুলিশ সদস্য। বক্তারা বলেন, সদ্য যোগদানকৃত ঈশ্বরদী থানার ওসি নিরস্ত্র শ্রমিকদের হাতে অস্ত্র ধরিয়ে দিয়ে সাজানো মামলা করছে এবং বৈধ নৌযান চলাচলেও বাধা সৃষ্টি করছে।
এছাড়া ‘পাহারাদারি ফি’র নামে প্রতিটি নৌযান থেকে পুলিশ সদস্যদের মাধ্যমে আদায় করা হচ্ছে ১ হাজার টাকা করে। বৈধভাবে বালু পরিবহন করেও নানা ভাবে হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পুলিশ প্রশাসনের ছত্রছায়ায় ভেড়ামারা ব্রিজের নিচ থেকে কোটি কোটি টাকার অবৈধ বালু উত্তোলন ও বিক্রি চলছে, যা দিনের আলোয় প্রশাসনের চোখের সামনেই ঘটছে।
বক্তারা বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু প্রশাসনের মদদে দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
জুয়াড়ি আটক
সাতক্ষীরা : সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে জুয়ার আসর থেকে আটক করা ৯ জুয়াড়িকে বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর আগে বুধবার (১১ জুন) রাত ১০টার দিকে শহরের পলাশপোল এলাকার জনৈক আজাহার আলী রবির বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রায় ৩৫ হাজার নগদ টাকা, তাস ও বেশ কয়েকটি মোবাইল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের মৃত রজিবুল ইসলামের ছেলে তুহিন (৪৫), কলারোয়া উপজেলার লোহাকুড়া গ্রামের সামছুদ্দিনের ছেলে অলাউদ্দিন (৬০), সদর উপজেলার গয়েশ্বরপুর গ্রামের মৃত ইছহাক আলীর ছেলে আতিয়ার রহমান (৬৫), একই উপজেলার ধুলিহর গ্রামের শাকের আলীর ছেলে আবু তালেব (৫০), সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার সজল হোসেনের ছেলে জামাত আলী (৫৫), পরাতন সাতক্ষীরা এলাকার দীন মোহাম্মাদ গাজীর ছেলে অবুল কালাম (৫৭), পলাশপোল এলাকার মৃত জি এম এ জব্বারের ছেলে আজাহার আলী (৬৭), কামালনগর এলাকার মৃত এলাই বকসের ছেলে নবাব আলী (৬০) ও যশোরের শার্শা থানার বাঁগআচড়া গ্রামের ইনতাজ সরদারের ছেলে মেহের আলী (৫২)।
ছিনতাইয়ের ঘটনায় আহত
আমতলী (বরগুনা) : পবিত্র ঈদুল আযহা- র আনন্দ কাটতে না কাটতেই বরগুনার আমতলীতে ছিনতাই ঘটনা ঘটেছে। । জানা গেছে ৯ জুন সোমবার রাত অনুমান ১০ ঘটিকায় পূর্ব তারিকাটার গ্রামের মালেক চৌকিদারের ছেলে কাঁচা মালামাল ব্যবসায়ী মো, রনি চৌকিদার স্থানীয় কড়াইবাড়িয়া বাজার, বান্দ্রা বাজার ও তারিকাটা বাজারে কাঁচামাল আড়তে মালামাল দিয়ে টাকা নিয়ে অটো রিক্সা যোগে বাড়ি আসার পথে আজিমপুর কালভাটের সামনে পৌঁছালে পথিমধ্যে কলাগাছ কেটে রাস্তায় ফেলে গতিপথ রোধ করে পাতাকাটা তারিকাটা গ্রামের মো,আল আমিন প্যাদা মো,নাসির প্যাদা আসিফ প্যাদা ও বাহাদুর আকন সহ আরো ৭/৮ জন দেশীয় অস্ত্র ও হাতুড়ি দিয়ে পিটিয়ে রনি চৌকিদার কে অজ্ঞান করে ফেলে তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়। রনি চৌকিদারের ডাক চিৎকারে স্হানীয় মো,মোশাররফ খান, জসিম খান ও নিজাম উদ্দিন অজ্ঞান অবস্থায় রনি চকিদার কে উদ্ধার করে এম্বুলেন্স যোগে আমতলী সদর হাসপাতালে ভর্তি করেন। আহত রনি চৌকিদার বলেন, আমি ছিনতাই কারীদের চিনতে পারায় তারা আমাকে খুন করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র ও হাতুড়ি দিয়ে বেধরক পিটিয়ে অজ্ঞান অবস্থায় রাস্তায় ফেলে রাখে ও তারা আমাকে মৃত্যু ভেবে পালিয়ে যায়। তয়ন্তপূর্বক আমি এর সঠিক বিচার চাই।
আমতলী থানা অফিসার ইনচার্জ মো, আরিফুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি কিন্তু লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মর্টার শেল উদ্ধার
ভূঞাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর তীর থেকে ১১টি বিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার পাটিতাপাড়া এলাকা থেকে মর্টার শেলগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, শাহাদত নামে এক ব্যক্তি যমুনা নদীর পাড়ে মাছ ধরতে গিয়ে প্রথমে মাটির নীচে মর্টার শেলগুলো দেখতে পান। হঠাৎ মর্টার শেল দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। পরে আশপাশের লোকজনকে বিষয়টি জানালে এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় জমায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলগুলো উদ্ধার করে সেনা ক্যাম্পে নিয়ে আসে।
মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক মামুন তরফদার বলেন, ১৯৭১ সালের ১০ আগস্ট ধলেশ্বরী নদীর মোহনায় সিরাজকান্দী নামক স্থানে পাক বাহিনীর অস্ত্র বোঝাই দুটি জাহাজ এসটি রাজন ও আরএসইউ ইঞ্জিনিআস্ এলসি-৩ মুক্তিবাহিনী দ্বারা আক্রান্ত হয় । তারা জাহাজ দুটি থেকে তৎকালিন ২১ কোটি টাকার অস্ত্র ও গোলাবারুদ নিজেদের দখলে নেয়। রাতেই জাহাজ দুটি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়। মর্টার শেল গুলো ঐ সময়ের।
নিকরাইল ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, যমুনা নদীর পাড়ে পাটিতাকান্দি নামক স্থানে মর্টার শেলের সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ভূঞাপুর থানায় খবর দেই। পুলিশ মর্টার শেল গুলো উদ্ধার করে নিয়ে যায়। মর্টার শেলগুলো পুরাতন ও মরিচা পড়া।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, ধারণা করা হ”েছ মর্টার শেলগুলো মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের। এগুলোর ভিতরে কোন বিস্ফোরক নেই। শেলগুলো পরিক্ষার জন্য সেনা ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইনি পক্রিয়া সম্পন্ন করা হবে।
সুইমিংপুলে ডুবে মৃত্যু
বটিয়াঘাটা : বুধবার বিকালে গোপালখালী রানা রিসোর্ট পার্কে হাফেজ হাবিবুর রহমান ১৩ এর মৃত্যু হয়। ঝালকাঠি জেলার কাওখালী উপজেলার নয়াপাড়া গ্রামের আবুল কালাম আজাদের পুত্র ।
জানা যায়, হাবিবুর রহমান, ঢাকা সাভার ইসলামিয়া ক্যাডেট মাদরাসা থেকে এ বছর হেফজ শেষ করে। ঈদের ছুটিতে নানা বাড়ী খুলনা ৭ নং ঘাট এলাকায় বেড়াতে এসে খুলনার বটিয়াঘাটা গোপালখালী রানা রিসোর্ট এন্ড এমুজমেন্ট পার্কে আজ বিকাল ২ ঘটিকার দিকে যথারীতি নিয়মে সুইমিংপুলের টিকিট কেটে প্রবেশ করে। সুইমিংপুলে কোন লাইফ জ্যাকেট, রিসকিউ টিমের ব্যবস্থা ছাড়াই সুইমিংপুলে পানির নিচে ডুবে যায়। বেলা ৩টার দিকে অন্য একজনের পায়ে বেধে গেলে তার চিৎকারে সুইমিংপুলে থাকা অন্য একজন তাকে পানি থেকে তুলে এনে দ্রুততার সাথে বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক দেব জ্যোতি বৈরাগী ও ডাঃ দেবী ব্যাপারী(উপ সহকারী মেডিকেল অফিসার) মৃত ঘোষণা করেন।
রেলস্টেশনে ভাংচুর
সাঁথিয়া (পাবনা) : পাবনার সাঁথিয়ার রাজাপুর রেলস্টেশনে ভাংচুরের ঘটনা ঘটেছে। স্টেশনের টিকেট কাউন্টার মাস্টারকে মারপিটের অভিযোগ উঠেছে স্থানীয় বকাটাদের বিরুদ্ধে।
জানাযায়, গত ৮ জুন সন্ধ্যার পরে রাজাপুর রেল স্টেশনে সামান্য পাড়া গ্রামের সাথে রাজাপুর গ্রামের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনার সূত্র ধরে ওই দিনই রাত ১১টার সামান্য পাড়ার গ্রামের মৃত আলহাজ আতাহার আলীর ছেলে মহির উদ্দিন (৪৮) ও জহির উদ্দিন (৪৫) দেশিয় অস্ত্র নিয়ে রেল স্টেশনের কাউন্টার ভাংচুর চালায়। হামলাকারীরা এ সময় লোহার রড় দিয়ে কাউন্টার মাস্টার সুজন আলীকে মারপিট করে আহত করে।
এ ঘটনায় ৯ জুন রাতে সুজন আলী বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে সাঁথিয়া থানায় অভিযোগ দায়ের করেন।
গ্রেনেড উদ্ধার
সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ীতে ৩ টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে সেনাবাহিনী। সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চরআদ্রা উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে হ্যান্ড গ্রেনেড তিনটিকে নিস্ক্রিয় করার জন্য সেনাবাহিনীর বোম্ব-ডিসপোজাল ইউনিটকে অবগত করা হয়। পরে শহীদ সালাউদ্দিন সেনানিবাস হতে বোম্ব নিস্ক্রিয় দল এসে গ্রেনেড গুলোকে বিস্ফোরণের মাধ্যমে নিস্ক্রিয় করে দেয়।
টিক্কা গ্রেফতার
ঘাটাইল (টাঙ্গাইল) : টাঙ্গাইলের ঘাটাইলে দিঘলকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টিক্কাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ জুন) ভোরে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। মধুপুর থানার ওসি এমরানুল কবীর এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃত শফিকুল ইসলাম টিক্কা দিঘলকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সাবেক মেম্বার ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। উপজেলার কালিয়াগ্রামের মৃত শামছুল আলম খানের ছেলে।
মধুপুর থানার ওসি এমরানুল কবীর বলেন, ঘাটাইল থানার সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করে মধুপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
তিন মাসের কারাদণ্ড
স্টাফ রিপোর্টার, গাজীপুর : পরিবেশের মারাত্মক ক্ষতিকর নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ একটি কারখানা সিলগালা করেছে জেলা প্রশাসন। পাশাপাশি ওই কারখানার মালিক আব্দুল আউয়াল (৪৪)-কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ কাপাসিয়ার রাউৎকোনা মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করেন।
জেলা প্রশাসনের একাধিক সূত্রে জানা যায়, রাউৎকোনা এলাকায় আব্দুল আউয়াল দীর্ঘদিন ধরে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হলে কারখানার ভেতরে প্লাস্টিকের দানা, পলিথিন তৈরির উপকরণ এবং উৎপাদনের জন্য ব্যবহৃত বিভিন্ন মেশিন পাওয়া যায়।
ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ বলেন, “এই কারখানায় প্রথমে প্লাস্টিকের কাঁচামাল প্রক্রিয়াজাত করে দানা বানানো হতো, এরপর তা দিয়ে তৈরি হতো পরিবেশবিধ্বংসী পলিথিন। এটি পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ভয়ংকর হুমকি। তিনি আরও বলেন, “পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী কারখানার মালিককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং কারখানাটি সিলগালা করা হয়েছে।
অভিযানে কাপাসিয়া থানা পুলিশের একটি টিম নিরাপত্তা ও সহায়তায় অংশ নেয়। পরবর্তীতে দণ্ডপ্রাপ্ত আব্দুল আউয়ালকে পুলিশ হেফাজতে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়।
অভিযান পরিচালনাকালে পলিথিন ও প্লাস্টিকের দানা ভর্তি বস্তা, উৎপাদনের যন্ত্রাংশ এবং প্রচুর পরিমাণে নিষিদ্ধ পণ্য জব্দ করা হয়। ঘটনাস্থলেই এসবের ধ্বংস প্রক্রিয়া শুরু হয়।
লবণ বিতরণে অনিয়ম
বাগাতিপাড়া (নাটোর) : নাটোরের বাগাতিপাড়ায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য বরাদ্দ পাওয়া সরকারি লবণ বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
কাগজে-কলমে বিতরণ সম্পন্ন দেখানো হলেও বাস্তবে বেশিরভাগ প্রতিষ্ঠান বরাদ্দকৃত লবণ বুঝে পায়নি। আবার কেউ কেউ জানেই না তাদের প্রতিষ্ঠানের নামে কি পরিমান লবণ বরাদ্দ রয়েছে। অনেক প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষর জাল করে ‘লুট’ করা হয়েছে সরকারি বরাদ্দের লবন। এছাড়া অভিযোগ রয়েছে, চাহিদা বা সক্ষমতা বিবেচনা না করে ইচ্ছেমতো বরাদ্দ বণ্টনেরও।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য চলতি বছর বাগাতিপাড়ায় ২৯ টন লবণ বরাদ্দ পায়। যা উপজেলার ৩০টি মাদরাসা ও এতিমখানার মাঝে বিতরণ দেখানো হয়েছে।
তবে সরেজমিনে অনুসন্ধানে দেখা যায়, ইউএনও স্বাক্ষরিত মাস্টাররোলে বরাদ্দের পুরো লবণ উত্তোলন দেখানো হলেও বেশিরভাগ প্রতিষ্ঠান তা বুঝে পায়নি। প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি স্বাক্ষর না করলেও বিতরণের মাস্টাররোলে তার স্বাক্ষর রয়েছে। কিছু প্রতিষ্ঠান চামড়া সংগ্রহ না করায় তাদের নামে বরাদ্দ হওয়া লবণ গ্রহণ করেননি। তবে নথিপত্রে স্বাক্ষর জাল করে তাদের বরাদ্দের লবণও বিতরণ দেখানো হয়েছে। বাস্তবে বরাদ্দের আংশিক বিতরণ হলেও নথিপত্রে বিতরণ দেখানো হয়েছে সম্পূর্ণ বরাদ্দ।
প্রেমিকসহ আটক
ভূঞাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের ভূঞাপুরে মহিলা আওয়ামী লীগ নেত্রী রেহানা পারভিন (৪০) ও পরকীয়া প্রেমিক বাবলুকে (৪৫) আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেছেন স্থানীয় লোকজন। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার পলশিয়া গ্রামে রেহানার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
রেহানা পারভীন উপজেলার নিকরাইল ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সভাপতি ও পলশিয়া গ্রামের মো. শাহ আলমের স্ত্রী। সে দুই সন্তানের জননী। অন্যদিকে প্রেমিক মো. বাবলু একই ইউনিয়নের সার পলশিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং তিনি ‘বাবলু ডেকোরেটর’ নামেই পরিচিত। ৫ সন্তানের জনক সে। স্থানীয়রা জানান, দীর্ঘ দিন ধরে মহিলা নেত্রী রেহানা পারভীন এবং মো. বাবলুর মধ্যে পরকীয়া সম্পর্ক চলে আসছিলো। বুধবার দিবাগত রাতে পলশিয়া গ্রামের রেহানার বাড়িতে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা তাদেরকে হাতেনাতে ধরে ফেলেন এবং মারধর করেন। এ সময় ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হয়। উৎসুক জনতা ভিড় জমায় বাড়িতে। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ তাদের উদ্বার করে। এবিষয়ে ভূঞাপুর থানার এসআই কামরুল ইসলাম বলেন, তাদের মধ্যে অনেক আগে থেকেই অবৈধ সম্পর্ক ছিল। স্হানীয়রা ওঁত পেতে ছিল, যখন বাড়ির ছাদে তারা অবৈধ সম্পর্কে লিপ্ত হয় তখন তারা হাতেনাতে ধরে মারধোর করে। গ্রাম পুলিশ সংবাদ দিলে আমরা তাদের উদ্বার করে থানায় নিয়ে আসি।
ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম বলেন, আটককৃত দুইজনকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হবে।
বিএনপি নেতাসহ বহিষ্কার
কালিগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নাকোবাড়িয়া গ্রামের বিএনপি কর্মী আপন দুই ভাই মোহাব্বত আলী ও ইউনুচ আলী হত্যাকান্ডের ঘটনায় কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ডা: নুরুল ইসলাম ও সাবেক সদস্য আশরাফ মহুরিকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে জেলা বিএনপি। একই সাথে কালীগঞ্জ উপজেলা বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে দলটি। ১২ জুন জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাইদ জোয়াদ্দার সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তীতে এ তথ্য জানানো হয়।
এ ব্যাপারে ঝিনাইদহ জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা বলেন , আজ তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর সিদ্ধান্ত নিয়ে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে । এ ছাড়া কালীগঞ্জ উপজেলা বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে । নতুন কমিটি নিয়ে ভাবছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান , এখন এমন কোন চিন্তা নেই আমাদের।
ডিলার নিয়োগে ঘুষের অভিযোগ
রায়পুরা (নরসিংদী) : নরসিংদীর রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকনের বিরুদ্ধে ৫০ হাজার থেকে ১ লাখ টাকায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১০ জুন) উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন সাগর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দলীয় নেতাদের বিরুদ্ধে ডিলার নিয়োগে ঘুষ লেনদেনের অভিযোগ তোলেন। পরে এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। বুধবার (১১ জুন) বিকেলে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে খাদ্যবান্ধব ডিলারশিপ নিয়োগের সিদ্ধান্তটি স্থগিত করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা।
রায়পুরা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন সাগর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, ‘রায়পুরা উপজেলার যে সকল নেতারা ৫০ হাজার, ১ লাখ টাকার বিনিময়ে খাদ্যের ডিলারশিপ লাইসেন্স বিক্রি করেছেন, তাদের মুখোশ শিগগিরই উন্মোচন করা হবে।’
আর ওই পোস্টে কয়েকজন মন্তব্য করেছেন। আশিক আহমেদ নামে মন্তব্য করেন, ‘একদিন উপজেলায় গেছিলাম, আমার কাছে ১ লাখ টাকা চাইছে, আপনি পরিচিত দেখে মনে হয় ৫০ হাজার চাইছে, ৫ জন নেতার এক সিন্ডিকেটে।