মুন্সীগঞ্জ সংবাদদাতা : ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, কর্মকর্তা এবং স্থানীয় নেতৃবৃন্দের সাথে গ্রাম আদালত বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে : গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ইউরোপীয়ান ইউনিয়ান ও ইউএনডিপি বাংলাদেশের অর্থায়নে

সহযোগী সংস্থা : ইয়ং পাওয়ার ইন সোশ্যাল একশন (ইপসা)-এর সহযোগিতায় পঞ্চসার ইউনিয়ন পরিষদ সভ কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম আদালতের মুন্সীগঞ্জ জেলা ম্যানেজার মোঃ কবির উদ্দিন পঞ্চসার ইউনিয়ন পরিষদের প্রশাসক এস এম আব্দুর রহমান সভাপতিত্ব করেন।

কমিটি গঠন

বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর ১নং ওয়ার্ডে ভোটকেন্দ্র কমিটি গঠন ও সম্মেলন সন্মেলন সম্পন্ন হয়েছে। ২৯ আগস্ট শুক্রবার সকালে নগরীর নথুল্লাবাদ লুৎফুর রহমান ক্যাডেট মাদ্রাসা মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

শিক্ষা উপকরণ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন এলাকায় ছিন্নমূল শিশুদের হাতে শিক্ষা উপকরণ বিতরণ করেছে আন নাসিহা ফাউন্ডেশন। বুধবার (২৭ আগষ্ট) বিকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের রেলস্টেশন এলাকায় ছিন্নমূল শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে শতাধিক শিশুর হাতে খাতা, কলম, পেন্সিলসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোঃ ইনজামাম উল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সিটি প্রেস ক্লাবের,সাধারণ সম্পাদক,মোঃ মেহেদি হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন আন নাসিহা ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা ট্রাষ্টী, বাংলাদেশ সূপ্রীম কোর্ট ও চাঁপাইনবাবগঞ্জ জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী এ্যাডঃ মোঃ নূরে আলম সিদ্দিকী (আসাদ), আন নাসিহা ফাউন্ডেশনের পিআরও কর্মকর্তা মোঃ সেলিম রেজাসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

কৃষি যন্ত্রপাতি বিতরণ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) : রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় ১০টি কৃষক দলের মাঝে ১০টি রাইস ট্রান্সপ্লান্টার মেশিন বিতরণ করেছে ফুলবাড়ী উপজেলা কৃষি অধিদপ্তর।

সম্প্রতি উপজেলা কৃষি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে এই যন্ত্রপাতি বিতরণ করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা। এসময় উপস্থিত ছিলেন,খামারবাড়ি কুড়িগ্রামের অতিরিক্ত উপ-পরিচালক আসাদুজ্জামান,ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহনুমা তারান্নুম, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকরা।

সংবর্ধনা প্রদান

শ্রীপুর (মাগুরা) : মাগুরার শ্রীপুরে ২০২৫ খ্রিস্টাব্দে এস এস সি ও সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ন ফলাফল অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান ও কুতি শিক্ষার্থীদের সংবর্ধনা করা হয়েছে।

সম্প্রতি শ্রীপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত।