ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ভোট কেন্দ্র প্রতিনিধি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট বিকালে ঈদগাঁও ঈদগাহ হাইস্কুল হলরুমে এ কর্মশালা সম্পন্ন হয়।
উক্ত কর্মশালায় উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিয়ন দায়িত্বশীল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক ও জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মাওলানা ছলিম উল্লাহ জিহাদী এবং পরিচালনা করেন সদস্য সচিব মাওলানা নুরুল আজিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহ-পরিচালক ও সহ-সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন এবং সদস্য সচিব ও জেলা সাংগঠনিক সম্পাদক আল-আমিন মু. সিরাজুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা ছৈয়দ নুর হেলালি, উপজেলা সহ-সেক্রেটারি তৈয়ব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাস্টার ছৈয়দুল আলম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঈদগাঁও উপজেলা সভাপতি মোরশেদুর রহমান, শিবির নেতা মু. আব্দুল্লাহ, ঈদগাঁও ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক মো. হাকিম আলী, জালালাবাদ ইউনিয়ন আমির ডা. সোলাইমান মোর্শেদ, ইসলামাবাদ ইউনিয়ন সভাপতি মাওলানা হারুনর রশীদ, ঈদগড় ইউনিয়ন আমির দিদারুল ইসলাম, ইসলামপুর ইউনিয়ন সভাপতি সাহাব উদ্দিন এবং পোকখালী ইউনিয়ন সভাপতি মুহাম্মদ আলম।