চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা : ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে কুমিল্লার চান্দিনায় জুলাই গ্লোরি গ্রীণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ফিউচার গ্রীণ নেটওয়ার্ক ফাউন্ডেশনের উদ্যোগে ওই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে চান্দিনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পরে জুলাই শহিদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার কবরে বৃক্ষরোপণ করা হয়। ফিউচার গ্রীণ নেটওয়ার্ক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তাসনীম আলম বলেন- এই কর্মসূচির মাধ্যমে আমরা বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণ করছি এবং একই সাথে আগামী প্রজন্মকে পরিবেশ বান্ধব জীবন ধারায় উদ্বুদ্ধ করতে চাই। গাছ আমাদের টিকে থাকার মূল ভিত্তি, তাই প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছের অভিভাবক হতে হবে। এ সময় উপস্থিত ছিলেন ফিউচার গ্রীণ নেটওয়ার্ক ফাউন্ডেশনের সভাপতি তাসনীম আলম, সদস্য রিয়াজুল ইসলাম শাওন, নাইম ইসলাম, বিডি ক্লিন চান্দিনা উপজেলার সহ-সমম্বয়ক আশিক, আইটি সমম্বয়ক তানভির হোসেন প্রমুখ।