বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা: মৌলভীবাজারের বড়লেখায় এমরান আহমেদ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার সুজানগর ইউনিয়নের আজিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। নিহত এমরান দক্ষিণ সুজানগর গ্রামের খলিল উদ্দিনের ছেলে।
জানা গেছে, শনিবার সকালে আজিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় এমরানের লাশ ঝুলতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা বিষয়টি এমরানের স্বজন ও পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।