ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও জামালপুর-২ ইসলামপুর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. সামিউল হক ফারুকী ইসলামপুর উপজেলার ১০ নং গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর গ্রামে দশানী নদীভাঙন এলাকা পরিদর্শন করেছেন। সম্প্রতি পরিদর্শনকালে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন।ক্ষতিগ্রস্ত পরিবারের দুঃখ-কষ্ট শুনে তাদের পাশে থাকার আশ্বাস দেন। জনগণের জানমাল রক্ষায় টেকসই বাঁধ নির্মাণ করা জরুরি। সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় সাধারণ মানুষ বছর বছর সর্বস্ব হারাচ্ছে। আমরা এই সমস্যার সমাধানে জনগণের সঙ্গে থেকে সর্বাত্মক সহযোগিতা করব।

এসময় স্থানীয়রা জানান, প্রতিবছর এই এলাকায় নদীভাঙনে ঘরবাড়ি, ফসলি জমি ও নানা স্থাপনা বিলীন হয়ে যায়। এর ফলে অসংখ্য পরিবার বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছে। পরিদর্শনের সময় ড.ছামিউল হক ফারুকীর সাথে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মো: রাশেদুজ্জামান রাশেদ, সেক্রেটারি আবু মুছা, সহকারী সেক্রেটারি আব্দুর রহমান ওমর, বায়তুলমাল সম্পাদক আব্দুল্লাহ হিল কাফি, উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি এহসানুল বারী আম্মার, গাইবান্ধা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ লিয়াকত আলী রিপন মাস্টার সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।