সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা : সীতাকুণ্ড জিনিয়াস স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী, মো. জিহাদ। পরিবারের আর্থিক সমস্যার কারণে মার্চ মাসের শেষের দিকে জিনিয়াস স্কুলে মো. জিহাদ ভর্তি হয়। পারিবারিক অসচ্ছলতা কাটাতে পূজার বন্ধ পরিবারকে কিছুটা সাহায্য করার জন্য রিক্সা নিয়ে বাহির হয়েছিল। ডাকাত দল ছোট ছেলে থেকে সহজে রিক্সা ছিনতাই করতে পারবে বলে, পরিকল্পনা করে ভাড়ায় ওঠে নির্জনে নিয়ে গিয়ে গলা কেটে হত্য করে। সম্প্রতি সীতাকুণ্ড পৌরসদরে এঘটনা ঘটে। বুধবার সকালে রিক্সাসহ ২খুনীকে জনতা আটক করে পুলিশে সপোর্দ করে। এদিকে সকালেই পন্থিছিলা কসাইখানা থেকে জিহাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত মোহাম্মদ জাহিদ সোনাইছড়ি এলাকার দিদারুল আলমের পুত্র বলে জানা গেছে।
খুন করে অটোরিকশা বিক্রি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে দুই আসামি ১। মোঃ বাপ্পি পিতা -মানিক ২। মোঃ রাজিব, পিতা -অজ্ঞাত উভয়ের বাড়ি কান্তির হাট সন্দীপে।সীতাকুণ্ড কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এই হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানান এবং তিনি বলেন অভাবের তাড়নায় জিনিয়াস কিন্ডারগার্টেন এর ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র জিহাদ স্কুল বন্ধের ফাঁকে তার চাচার অটোরিকশা চালাতে বেরহয়ে খুন হতে হয়। এসোসিয়েশন নেতৃবৃন্দ হত্যাকারীদের ফাঁসির দাবী করেন।